

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত প্রায় সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কে অবস্থিত তার বাসা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শিরীন শারমিন চৌধুরী। এরপর টানা দীর্ঘ সময় তিনি এই পদে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর পুনরায় স্পিকার নির্বাচিত হন তিনি।
রংপুর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শিরীন শারমিন চৌধুরী শেখ হাসিনার পতনের ২৭ দিনের মাথায় স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।



