সারাদেশ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের হামলা

ইরান দাবি করেছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৯৮তম ধাপে এসব হামলা পরিচালিত হয়েছে।

 

আইআরজিসির বক্তব্য অনুযায়ী, কুয়েতের আল-আদিরি ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যেখানে মার্কিন সেনাদের উপস্থিতি এবং হেলিকপ্টার মোতায়েনের অবকাঠামো রয়েছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে বাগদাদ ও উত্তর ইরাকের বিভিন্ন স্থানে ড্রোন হামলার কথাও জানিয়েছে তারা।

 

এ ছাড়া উত্তর ইরাকে ইরানবিরোধী সশস্ত্র গোষ্ঠীর পাঁচটি অবস্থানে হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। সংযুক্ত আরব আমিরাতেও একটি ইসরায়েল-সম্পৃক্ত ড্রোন উৎপাদন স্থাপনায় আঘাত হানার কথা বলা হয়েছে।

 

ইসরায়েলের তেল আবিব, হাইফা, বেয়ার শেবা এবং পেতাহ টিকভা শহরের বিভিন্ন অবকাঠামো ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইরান।

 

অন্যদিকে ইরান জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসফাহান ও লোরেস্তান অঞ্চলে একাধিক ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে একটি এমকিউ-৯ ড্রোনও রয়েছে বলে দাবি করা হয়েছে।

 

ইরানের নৌবাহিনী একটি ইসরায়েলি কন্টেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার কথাও উল্লেখ করেছে। পাশাপাশি মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপোলির ওপর হামলা চালিয়ে সেটিকে পিছু হটতে বাধ্য করার দাবি করা হয়েছে।

 

আইআরজিসি আরও সতর্ক করে জানিয়েছে, হরমুজ প্রণালি ও উপসাগরীয় জলসীমায় চলাচলকারী সব ধরনের নৌযান তাদের নজরদারিতে রয়েছে। শত্রুতামূলক কোনো পদক্ষেপ দেখা দিলে তার কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button