

আলোচিত সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় হাজিরা দিতে আজ সিলেট আদালতে উপস্থিত হন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ জি কে গৌছ এমপি, সাবেক মন্ত্রী লুৎফুর রহমান বাবর এবং আরিফুল হক চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও এমদাদ হোসেইন চৌধুরীসহ সিলেট বারের সিনিয়র আইনজীবী নেতৃবৃন্দ।



