ধর্মগুরুদের মাসিক ভাতা চালু! উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের সব মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও চার্চের ধর্মগুরুদের মাসিক ভাতা প্রদান শুরু হবে, উৎসবে অতিরিক্ত বোনাসও থাকছে

সরকার দেশের সব ধর্মগুরুদের মাসিক সম্মানী চালু করেছে। সচিবালয়ে রোববার জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এ বিষয়ে ব্রিফিং দেন। তিনি জানান, দেশের ৪৮০৯টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধ বিহার এবং ৩৯৬টি খ্রিস্টান চার্চের ধর্মগুরুদের এই ভাতা প্রদান করা হবে।
মাসিক ভাতার পরিমাণ
মসজিদ: ইমাম ৫,০০০ টাকা, মুয়াজ্জিন ৩,০০০ টাকা, খাদেম ২,০০০ টাকা
মন্দির: পুরোহিত ৫,০০০ টাকা, সেবাইত ৩,০০০ টাকা
বৌদ্ধ বিহার: অধ্যক্ষ ৫,০০০ টাকা, উপাধ্যক্ষ ৩,০০০ টাকা
খ্রিস্টান চার্চ: পালক/যাজক ৫,০০০ টাকা, সহকারী পালক/যাজক ৩,০০০ টাকা
উৎসবের বোনাস
প্রতি বছর ধর্মীয় উৎসবে অতিরিক্ত বোনাস দেওয়া হবে। মসজিদে কর্মরতরা ঈদুল ফিতর ও আযহার সময় ১,০০০ টাকা করে দুইবার পাবেন। দুর্গা পূজা, বৌদ্ধ পূর্ণিমা ও বড়দিনে ২,০০০ টাকা করে বোনাস থাকবে। সরকারি বা দেশি-বিদেশি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান এই সুবিধার বাইরে থাকবে।
বাজেট ও সময়সূচি
চলতি অর্থবছরে মার্চ থেকে জুন পর্যন্ত এই সম্মানী প্রদানে প্রয়োজন ২৪ কোটি ৫৭ লাখ ৫৭ হাজার টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ মার্চ আনুষ্ঠানিকভাবে কর্মসূচি উদ্বোধন করবেন।
