ক্যাম্পাস

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এমসি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজিবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

সিলেটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) সন্ধ্যায় নগরের জিন্দাবাজারে একটি অভিজাত রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে এমসি কলেজ ছাত্রদল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব হোসাইন সাহিদ। দোয়া পরিচালনা করেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি হাজী দেলোয়ার হোসেন দিনার। এমসি কলেজ ছাত্রদলের সহসভাপতি জাকির চৌধুরী ও জেলা ছাত্রদলের সদস্য মিনহাজ খাঁনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি তফাজ্জল হোসেন বেলাল, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, সিলেট জেলা জিসাসের সভাপতি বেলাল আহমদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দুলাল আহমদ, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সিনিয়র সহসভাপতি তোফায়েল আহমদ।
এ ছাড়া আরও বক্তব্য দেন মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, মেহমান রেস্টুরেন্টের সিইও ও সাবেক ছাত্রনেতা উজ্জ্বল হোসাইন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ লিলু, আব্দুস সামাদ লস্কর মুনিম, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম আলাল, এমসি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সেলিম আহমদ সাগর, সিলেট ল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহিন আহমেদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক টিএম ফখরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান, মদন মোহন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহান আল মাহমুদ, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাবির আহমদ ও ঢাকা দক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজ মারজান।
এমসি কলেজ ছাত্রদলের পক্ষে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ ও সহসভাপতি হাবিবুর রহমান নাঈম।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তাঁরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button