রাজনীতি

ক্ষমতায় গেলে দেশকে বিভেদমুক্ত গড়ার প্রত্যয় জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল ক্ষমতায় এলে বিভেদ ও বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে ঐক্যভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে।

সোমবার সন্ধ্যায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

ভাষণে তিনি সাবেক শেখ হাসিনা সরকারের শাসনামলের সমালোচনা করে বলেন, দীর্ঘদিনের নানা বৈষম্যের কারণেই জুলাইয়ের ঘটনা ঘটেছে। তার দাবি, দেশের মানুষ পরিবর্তন চায়, তবে একটি গোষ্ঠী এই পরিবর্তনের বিরোধিতা করছে, কারণ পরিবর্তন হলে তাদের অনিয়ম ও অপকর্মের সুযোগ বন্ধ হয়ে যাবে।

তিনি আরও বলেন, সমাজ ও রাষ্ট্রের বিদ্যমান সংস্কৃতি বদলানোর সাহস সবার থাকে না, তবে কিছু তরুণ সেই সাহস দেখিয়েছেন—এমন কয়েকজনের নামও উল্লেখ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দেশকে বিভাজনের রাজনীতি থেকে বের করে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা এবং সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য।

রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন আনতে সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে এই পরিবর্তনের পথ সুগম হবে এবং কেমন বাংলাদেশ হবে—সেটি জনগণই নির্ধারণ করবে।

তিনি আরও জানান, জামায়াত ক্ষমতায় গেলে বিচার বিভাগে ব্যাপক সংস্কার, সৎ ও যোগ্য ব্যক্তিদের বিচারকের দায়িত্বে নিয়োগ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button