অপরাধ

সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাচারের সময় রৌমারীতে হাতেনাতে আটক-১

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাচারের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্টোরকিপারকে আটক করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ ওষুধ ও ওয়েট মেশিন জব্দ করা হয়।
সোমবার (৯ মার্চ) রাতে উপজেলার একটি কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম ফারুক। তিনি রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্টোরকিপার হিসেবে কর্মরত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালানো হয়। এ সময় ঢাকায় পাঠানোর জন্য প্রস্তুত রাখা সরকারি মালামাল তল্লাশি করে ৪০ হাজার পিস মেট্রো ট্যাবলেট ও ১৮টি ওয়েট মেশিন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে স্টোরকিপার ফারুককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া ওষুধ ও যন্ত্রপাতি হাসপাতালের সরকারি মালামাল, যা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারের চেষ্টা করা হচ্ছিল।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ বিষয়টি নিয়ে আরও তদন্ত করছে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button