

হঠাৎ করেই ‘বিশেষ’ সংবাদ সম্মেলনের ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনটিকে বিশেষ হিসেবে উল্লেখ করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, “আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। তবে এ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কোনো শূন্যতা তৈরি হলে, নির্বাচিত সরকার চাইলে আমি আরও কিছুদিন দায়িত্ব পালন করব।”
এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানা যাবে।



