

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে রোববার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত টানা ছয় দিন সারা দেশে বেবিচকের (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) অনুমতি ছাড়া সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ।
তিনি জানান, এই সময়ের মধ্যে কেবল প্রতিরক্ষা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহারের জন্য ড্রোন উড়ানোর অনুমতি থাকবে। ব্যক্তি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান এ সময়ে ড্রোন পরিচালনা করতে পারবে না।
নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



