স্থানীয়

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ব*হি*স্কা*র

বহিস্কৃত বিএনপি নেতা ও সিলেট-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মামুনুর রশীদ ওরফে চাকসু মামুনের পক্ষে কাজ করার কারণে আরেকজন নেতা দল থেকে বহিস্কার হয়েছেন।

তিনি জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিস্কারাদেশ প্রদান করা হয়েছে। বিষয়টি সিলেট জেলা বিএনপির সভাপতি নিজেই নিশ্চিত করেছেন।

বহিস্কারাদেশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে শফিকুর রহমানকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। স্থানীয় নেতাদের সূত্রে জানা গেছে, তিনি বিএনপি জোটের মনোনীত প্রার্থী, জামিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের পক্ষে কাজ না করে চাকসু মামুনের পক্ষে সক্রিয় ছিলেন।

এই কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ার পর তার বিরুদ্ধে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button