জাতীয়নির্বাচনসারাদেশ

তারেক রহমানের বিরুদ্ধে লড়বেন এনসিপির আব্দুল্লাহ-আল-ওয়াকি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

অনলাইন নিউজ ডেস্ক 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত তালিকায় বগুড়া-৬ আসনটি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে, যেখানে দলটির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আব্দুল্লাহ-আল-ওয়াকি।

একই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে লড়বেন বলে দলটি ইতোমধ্যে জানিয়েছে। ফলে বগুড়া-৬ আসনকে কেন্দ্র করে ভোটযুদ্ধ আরও উত্তাপ ছড়াবে বলে বিশ্লেষকদের ধারণা।

বুধবার সকাল ১০টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ তালিকা ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি জানান, নতুন প্রজন্মের নেতৃত্ব, স্বচ্ছতা ও রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতির ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হয়েছে।

ঘোষিত তালিকা অনুযায়ী, এনসিপির শীর্ষ নেতৃত্বও এবার নির্বাচনে সরাসরি মাঠে নামছেন। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম লড়বেন ঢাকা-১১ আসনে, সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা-১, আরিফুল ইসলাম আদিব ঢাকা-১৪, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ঢাকা-৯ এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার নরসিংদী-২ আসনে লড়বেন।

এনসিপির নেতৃত্ব বলছে, তারা ‘বংশগত রাজনীতি’কে চ্যালেঞ্জ জানিয়ে যোগ্যতা, সততা ও জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করেছে। বিশেষ করে বগুড়া-৬ আসনে তারেক রহমানের বিরুদ্ধে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে ওয়াকির প্রতিদ্বন্দ্বিতা আলোচনার জন্ম দিয়েছে

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button