

আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান দাবি করেছেন, ড. ইউনূস সরকারের ক্ষমতা গ্রহণের পর নতুন করে ৩০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন সরকারের খবর প্রচারের আগে পূর্ববর্তী সরকারের সময়কার বিষয়গুলোও সামনে আনা উচিত।
তিনি আরও বলেন, “ড. ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর ৩০ লাখ লোক নতুন করে গরিব হয়েছে। এই ৩০ লাখ মানুষের গরিব হওয়ার টাকাটা কে খেয়ে ফেলল?”—এ প্রশ্নও তোলেন তিনি।
তবে তার এই দাবির পক্ষে কোনো পরিসংখ্যান বা সরকারি তথ্য উপস্থাপন করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।



