সারাদেশ

চাঁদাবাজি ও অপরাধ দমনে হটলাইন চালু করলেন পরিবেশমন্ত্রী

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপি Tarique Rahman-এর নেতৃত্বে নতুন সরকার গঠন করার পর নতুন মন্ত্রিসভায় ফেনী-৩ আসনের আব্দুল আউয়াল মিন্টুকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

পরিবেশমন্ত্রী দায়িত্ব পাওয়ার পরপরই (সোনাগাজী ও দাগনভূঞা) এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে একটি হটলাইন চালু করেছেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

পরিবেশমন্ত্রীর নির্বাচনী মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক প্রেস সচিব সলিম উল্যাহ মেজবাহ জানান, ফেনী-৩ আসনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রীর নির্বাচনী এলাকায় জনসাধারণকে যে কোনো অভিযোগ বা অনিয়মের তথ্য সরাসরি জানাতে এই হটলাইন নম্বর চালু করা হয়। নির্ভয়ে যে কোনো নাগরিককে অভিযোগ জানাতে ০১৭৩০০০৪৮৪৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া বিস্তারিত তথ্য ও অনলাইনে অভিযোগ দাখিলের জন্য www.aamintoo.com ওয়েবসাইট ভিজিট করার সুযোগও রয়েছে।

পরিবেশ মন্ত্রীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হটলাইনে প্রাপ্ত অভিযোগগুলো গুরুত্বসহকারে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযোগকারীর নিরাপত্তার স্বার্থে তার পরিচয় ও তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে।

ফেনী-৩ আসনের স্থানীয় জনসাধারণ ও সচেতন মহল পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সংশ্লিষ্টরা ফেনী-৩ আসনকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রাখতে সবার সহযোগিতা কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button