সারাদেশ

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রীর গাড়িচালক গ্রেফতার

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ-এর স্ত্রী রুকমিলা জামানের ব্যক্তিগত গাড়িচালক ইলিয়াস তালুকদারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. শাহীনুর আলম।

ওসি জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার ফকিরা মসজিদ এলাকার তালুকদার বাড়িতে অভিযান চালিয়ে ইলিয়াসকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ইলিয়াস দুদকের দায়ের করা একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। শিকলবাহা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সামিউর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

কয়েক মাস আগে দুদকের অভিযানে ইলিয়াসের বাড়ি থেকে ২৩ বস্তা নথিপত্র জব্দ করা হয়েছিল। ওই নথিগুলোতে সাবেক ভূমিমন্ত্রী ও তার পরিবারের বিদেশে সম্পদ অর্জন, অর্থপাচার এবং বিভিন্ন ব্যবসা-লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে জানিয়েছিল দুদক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button