রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ

 

অনলাইন নিউজ ডেস্ক

 

ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভা চলাকালে ‘পচা ডিম’ নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, পথসভায় ওপর থেকে একাধিক ডিম নিক্ষেপ করা হয়।এ সময় ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’ স্লোগান দেন উপস্থিত নেতাকর্মীরা। তখন নাসীরুদ্দীন পাটওয়ারী নেতাকর্মীদের শান্ত হয়ে ধৈর্য ধারণ করতে বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button