সারাদেশ

৯ মাসের শিশুকে হত্যার পর যে কাণ্ড ঘটালেন ছাত্রলীগ নেতার স্ত্রী

বাগেরহাটে ৯ মাসের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুর্বনা স্বর্ণালী (২২) নামের এক গৃহবধূ।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশু নাজিম হোসেন ও তার মা কানিজ সুর্বনা স্বর্ণালী নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তান। বর্তমানে সাদ্দাম বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

স্থানীয়দের ধারণা, দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দি থাকায় মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন স্বর্ণালী। সেই হতাশা থেকেই তিনি প্রথমে নিজের শিশুসন্তানকে বালতিতে থাকা পানিতে চুবিয়ে হত্যা করেন, পরে নিজেও আত্মহত্যা করেন।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন জুয়েল হাসান সাদ্দাম। বর্তমানে তিনি যশোর কারাগারে বন্দি রয়েছেন। স্বর্ণালী তার স্বামীকে খুব ভালোবাসতেন এবং তাকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন ও হতাশায় ভুগছিলেন।

সাদ্দামের বাড়িতে তার মা, বোন, স্ত্রী ও সন্তান একসঙ্গে বসবাস করতেন বলেও জানান স্থানীয়রা।

এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কানিজ সুর্বনা স্বর্ণালী ও তার ৯ মাসের শিশু সন্তান নাজিম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা—সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button