ক্যাম্পাসরাজনীতি

এমসি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন রাজিব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার অধীন এমসি (মুরারিচাঁদ) কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র সহ-সভাপতি রাজিব হোসাইন সাহিদকে।

এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মো. সামি বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান আজ রোববার এ সিদ্ধান্তের অনুমোদন করে এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে রাজিব হোসাইন সাহিদ দায়িত্বশীল ভূমিকা রেখে এমসি কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করবেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button