রাজনীতি

সাদিক কায়েম আপনার কথায় ফ‍্যাসিবাদের টোন রয়ে গেছে : হামিম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমের এক বক্তব্যকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা শেখ তানভীর বারী হামিম। তিনি বলেছেন, এবার আর কোনো ধরনের ‘ডিল’ বা সমঝোতার সুযোগ থাকবে না।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হামিম লিখেন, সাদিক কায়েম তার বক্তব্যে বলেছেন— ‘হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গেও সেভাবে DEAL করব।’ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ডিল’ শব্দের অর্থ সাধারণত চুক্তি। তবে এ ধরনের চুক্তির সুযোগ আর দেওয়া হবে না।

হামিম আরও দাবি করেন, অতীতে ছাত্রলীগের রাজনীতি ও নৌকার পক্ষে স্লোগান দিয়ে সুবিধা নেওয়ার যে সংস্কৃতি ছিল, তা আর চলবে না। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সতর্ক রয়েছে, যাতে কোনো গোপন বা প্রতারক গোষ্ঠী দলে অনুপ্রবেশ করতে না পারে।

তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ছাত্রদল সবচেয়ে বেশি গুম, হামলা ও মামলার শিকার হয়েছে।

সাদিক কায়েমকে উদ্দেশ করে হামিম বলেন, তার কথাবার্তায় এখনো ফ্যাসিবাদী মনোভাবের ছাপ রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, নতুন করে কোনো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সমঝোতা হয়েছে কি না। একই সঙ্গে তিনি বলেন, ছাত্রদল কখনো কারও কাছে জিম্মি থেকে বা সমঝোতার ভিত্তিতে রাজনীতি করেনি।

বক্তব্যে সংযত হওয়ার আহ্বান জানিয়ে হামিম বলেন, ভাষা ও আচরণে গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধির বার্তা থাকা উচিত। অন্যথায় পরিণতিও ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button