

অনলাইন নিউজ ডেস্ক
ঢাকা-৮ আসনকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন এনসিপি ও ১১-দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি রাজনৈতিক দলের কিছু কর্মী প্রকাশ্যে মাদক সেবন করছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। এ সময় পাটওয়ারী বলেন, “যাদের বেশি কিছু খাওয়ার ইচ্ছা আছে তারা বুড়িগঙ্গার পানি খাক, কিন্তু মাদক সেবন করবে না।”
তিনি আরও বলেন, এলাকায় একজন ‘মাদক সম্রাট’ রয়েছেন, যিনি কর্মীদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিচ্ছেন। এতে ভবিষ্যতে ওই কর্মীরাই সাধারণ মানুষের জন্য হুমকি হয়ে উঠবে উল্লেখ করে তিনি দলীয় নেতাদের কর্মীদের মাদক থেকে দূরে রাখার আহ্বান জানান।
অনলাইন গেমিং প্রসঙ্গে পাটওয়ারী বলেন, যারা মাঠে নামতে পারে না, তারা ঘরে বসে গেমের মাধ্যমে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকবিরোধী প্রতিবাদ চালানোর চেষ্টা করছে। তার ভাষায়, “সব জায়গাতেই প্রতিবাদ শুরু হয়েছে।”
নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করে তিনি বলেন, রাতের আঁধারে তাদের পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারলেও একজন ব্যক্তি শত শত বিলবোর্ড লাগিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এসব অর্থের উৎস নিয়েও প্রশ্ন তোলেন পাটওয়ারী।
তিনি দাবি করেন, তার প্রচারণার অর্থ এসেছে জনগণের দেওয়া ক্রাউড ফান্ডিং থেকে। সীমিত অর্থে লাগানো ব্যানার ও পোস্টারও পরিকল্পিতভাবে সরিয়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় নির্বাচন কমিশন, প্রশাসন ও একটি রাজনৈতিক দলের মধ্যে যোগসাজশের অভিযোগও করেন।
নারীদের ওপর হামলার অভিযোগ তুলে পাটওয়ারী বলেন, এ ধরনের ঘটনা আর সহ্য করা হবে না। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্র দখল বা অনিয়মের চেষ্টা হলে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা একটি নতুন বাংলাদেশ চাই, যেখানে নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ



