জাতীয়

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী

শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যমমন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা মঙ্গলবার বাংলাদেশে অনুষ্ঠিতব্য নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে তার দেশের প্রতিনিধিত্ব করবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার এ শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে কূটনৈতিক তৎপরতাও লক্ষ করা যাচ্ছে।

ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব এলিয়াস মঙ্গলবার সকালে কলম্বো বিমানবন্দরে উপস্থিত থেকে মন্ত্রীকে বিদায় জানান।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কার মন্ত্রীর অংশগ্রহণকে বাংলাদেশ ও শ্রীলঙ্কা–এর মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button