জাতীয়

তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

তরুণ সমাজ চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণরা যে পরিবর্তন আনতে পারে, তা সারা বিশ্বকে দেখিয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে, সেটি তারা ২০২৪ সালের ৫ আগস্ট সারা বিশ্বকে দেখিয়েছে। পরিবর্তনের সূচনা তরুণ সমাজ এখান থেকে শুরু করেছে। কাজেই আসুন, আগামী তিন মাস ডেঙ্গুর সমস্যা সমাধানের চেষ্টা করব। হয়তো আমরা শতভাগ পারব না, কিন্তু ৮০ ভাগ পারব।’

দেশের বিপুলসংখ্যক তরুণ ও শিক্ষার্থীর অংশগ্রহণের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশে স্কাউটের সংখ্যা প্রায় ২৩ লাখ। ডিএনসিসির সদস্য সংখ্যা ২২ হাজার। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা প্রায় চার কোটি। এবার আপনারাই বলেন, আমরা এতগুলো মানুষ যদি দেশকে পুনর্গঠন করতে চাই, তাহলে কেউ আমাদের ঠেকিয়ে রাখতে পারবে না।’

পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘প্রতি সপ্তাহে আমরা যদি এক ঘণ্টা সময় দিই, নিজেদের বাসা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থল পরিষ্কার করতে, তাহলে অবশ্যই দ্রুততার সঙ্গে পরিবর্তন করতে সক্ষম হবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button