সারাদেশ

ওমানে দুর্ঘটনায় আহত প্রবাসীদের গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আর্থিক অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক:

ঐক্য, ঐতিহ্য ও উন্নতির প্রত্যয়ে গোয়াইনঘাটের প্রবাসীদের সংগঠন গোয়াইনঘাট সমাজকল্যাণ পরিষদ ওমানে দুর্ঘটনায় আহত হয়ে দেশে ফেরা চার প্রবাসী সদস্যকে আর্থিক সহায়তা প্রদান করেছে। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সার্বিক সহযোগিতায় ও ওমান শাখার উদ্যোগে এ অনুদান দেওয়া হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় তোয়াকুলস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আহত চার সদস্যকে নগদ ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
ছাত্রনেতা রিয়াজ উদ্দিন বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ওমানপ্রবাসী ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. ইদ্রিছ আলী। সমাজকর্মী আব্দুল্লাহ আল মামুনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রোটারিয়ান এম এ রহীম, সংগঠনের দেশীয় সমন্বয় কমিটির (ইউপি) সাবেক সাধারণ সম্পাদক ও সংগঠন এবং মানবাধিকার কর্মী আশরাফুল ইসলাম, ওমান শাখার নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সমাজকর্মী আব্দুল্লাহ আল মামুন, ওমানপ্রবাসী হেলাল উদ্দিন, সমাজকর্মী জসিম উদ্দিন এবং সাংবাদিক হেলাল আহমদ বাদশাসহ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্যে সাবেক চেয়ারম্যান এম এ রহীম বলেন, প্রবাসীরা বিদেশে কঠোর পরিশ্রম করে শুধু নিজেদের পরিবারের নয়, দেশের অর্থনীতির উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দক্ষ জনশক্তি গড়ে তুলতে গোয়াইনঘাট উপজেলায় টেকনিক্যাল প্রতিষ্ঠানসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
সংগঠন ও মানবাধিকার কর্মী আশরাফুল ইসলাম বলেন, প্রবাসীরা দেশের সম্পদ ও সূর্যসন্তান। গোয়াইনঘাট সমাজকল্যাণ পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ওমানে দুর্ঘটনায় আহত হয়ে দেশে ফেরা আব্দুল মালিক, সিরাজ উদ্দিন, আব্দুল্লাহ আল আজাদ ও আশরব আলীকে অনুষ্ঠানে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
আর্থিক অনুদান পেয়ে আহত প্রবাসীরা গোয়াইনঘাট সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button