

যুক্তরাষ্ট্রে অবস্থানরত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা শিপলু মল্লিক বিভিন্ন সময় বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছেন।
দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে তার তৎপরতা থাকার বিষয়টি সকলের নজরে এসেছে । সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোই যেনো তার পেশা।
৫ আগস্ট ২০২৪-এ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির সহযোগী সংগঠন এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের অনেক শীর্ষ ও মাঠপর্যায়ের নেতা গ্রেপ্তার এড়াতে পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, বিদেশে অবস্থানরত অনেক নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে বর্তমান সরকারের বিরুদ্ধে তথ্যযুদ্ধ বা বিভিন্ন প্রচার-অপপ্রচারে লিপ্ত রয়েছেন।
একইভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা শিপলু মল্লিক বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে যাচ্ছে।
