
নিজস্ব প্রতিবেদক | নগর সমাচার ২৪
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনার জন্য ৭ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন কমিটিতে বিভাগীয় কমিশনারকে সভাপতি এবং সিদ্দিকুর রহমান পাপ্পুকে সদস্য-সচিব করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। আদেশটি ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটির সদস্যরা হলেন—
বিভাগীয় কমিশনার — সভাপতি
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) — সদস্য
পুলিশ কমিশনার — সদস্য
পরিচালক, স্থানীয় সরকার — সদস্য
যুগ্ম সচিব, বিভাগীয় কমিশনার অফিস — সদস্য
জনাব মোস্তফা কামাল পাপ্পু মজুমদার, স্থানীয় ক্রীড়াবিদ — সদস্য
জনাব সিদ্দিকুর রহমান পাপ্পু, স্থানীয় ক্রীড়া সংগঠক/ক্রীড়াবিদ — সদস্য-সচিব
আদেশে আরও উল্লেখ করা হয়েছে, অনুমোদিত অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার মূল লক্ষ্য বিভাগজুড়ে খেলাধুলার উন্নয়ন, প্রসার ও সমন্বয়সহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমকে গতিশীল করা।

