
মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সাক্ষাৎকালে সিসিক প্রশাসক মহামান্য রাষ্ট্রপতির আসন্ন সিলেট সফর এবং সফরের বিস্তারিত কর্মসূচি সম্পর্কে তাঁকে অবহিত করেন। এ সময় সিলেট সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি ও সার্বিক আয়োজন নিয়েও আলোচনা হয়। এ ছাড়া মহামান্য রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য ও আনুষ্ঠানিক সংবর্ধনা আয়োজনের বিষয়েও আলোচনা করা হয়।
সিসিক সূত্রে জানা গেছে, সফরকালে মহামান্য রাষ্ট্রপতিকে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও আয়োজনের পরিকল্পনা নিয়ে কাজ করা হবে।
রাষ্ট্রপতির আসন্ন সিলেট সফরকে কেন্দ্র করে নগরবাসীর মধ্যেও উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
