জাতীয়রাজধানীরাজনীতিশীর্ষ সমাচারসারাদেশ

ভিভিআইপি সুবিধা কেবল খালেদা জিয়ার জন্যই প্রযোজ্য: রিজওয়ানা হাসান

অনলাইন নিউজ ডেস্ক 

বেগম খালেদা জিয়াকে দেওয়া ভিভিআইপি সুবিধা কেবল তাঁর ব্যক্তিগত জন্যই প্রযোজ্য, পরিবার বা অন্য কেউ এ সুবিধা পাবেন না—এ কথা জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, বিষয়টি স্পষ্ট করে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে একটি গেজেটও প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। সাম্প্রতিক সময়ে ভিভিআইপি সুবিধা পরিবার-পরিজনের ওপরও প্রযোজ্য কি না, তা নিয়ে বিভিন্ন মহলে যে আলোচনা চলছিল—এই মন্তব্যের মধ্য দিয়ে তা পরিষ্কার হলো।

এর আগে সকালে প্রধান উপদেষ্টার দপ্তরে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কয়েকটি অধ্যাদেশ এবং গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বিকেলে সেই সিদ্ধান্তসমূহ জানাতে ব্রিফ করেন রিজওয়ানা হাসান। এ সময়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এবং উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপ–প্রেসসচিব জানান, সরকারের পক্ষ থেকে তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button