আইন ও বিচাররাজনীতি

শিল্পায়নের মাধ্যমেই সিলেটের বেকারত্ব কমিয়ে আনা হবে — খন্দকার মুক্তাদির

সিলেটের বেকারত্ব সমস্যা সমাধানে দ্রুত শিল্পায়নই সবচেয়ে কার্যকর পথ—এ মন্তব্য করেছেন সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সিলেটের তরুণ সমাজ দক্ষতা ও সম্ভাবনায় অনন্য, কিন্তু বড় পরিসরে শিল্পকারখানা না থাকায় কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে পড়ে। এ অবস্থায় অভ্যন্তরীণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করে সিলেটে শিল্পাঞ্চল গড়ে তুলতে পারলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি সম্ভব।

মুক্তাদির আরও বলেন, পরিকল্পিত শিল্পায়ন শুধু কর্মসংস্থানই বাড়াবে না, সিলেটের অর্থনীতিকেও বহুগুণে শক্তিশালী করবে। তথ্যপ্রযুক্তি, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প, হস্তশিল্প ও পর্যটননির্ভর শিল্পকে অগ্রাধিকার দিয়ে নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

তিনি বলেন কর্মপরিকল্পনার মাধ্যমে সিলেটকে একটি শিল্প-বান্ধব অঞ্চলে রূপান্তর করাই হবে তার মূল লক্ষ্য। তরুণদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং সহজ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে তিনি বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানান।

সিলেটের ভবিষ্যৎ অর্থনীতি শিল্পের ওপর নির্ভর করবে উল্লেখ করে খন্দকার মুক্তাদির বলেন, “শিল্পায়নই সিলেটের বেকারত্ব কমানোর একমাত্র সবচেয়ে দীর্ঘমেয়াদি সমাধান।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button