জাতীয়

নাহিদ ইসলামকে আইনি নোটিশ, বক্তব্য প্রত্যাহারের দাবি

অনলাইন নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রচারিত এক বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘চাঁদাবাজি, লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন। দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নাই।’

ওই বক্তব্য প্রত্যাহার করে নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আইনজীবী হাবিবুর রহমান দাবি করেন, নাহিদ ইসলামের বক্তব্য অগ্রহণযোগ্য, কাল্পনিক ও রাজনৈতিক অপ্রজ্ঞার পরিচায়ক। এ ধরনের বক্তব্যে তিনি বিব্রত, ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন বলেও উল্লেখ করেন।

এ ছাড়া গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্বে থেকে এমন মন্তব্য করা জাতির প্রত্যাশার পরিপন্থী বলে নোটিশে দাবি করা হয়। একই সঙ্গে বক্তব্যের জন্য নাহিদ ইসলামকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

ক্যাপশন: তারেক রহমানকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button