জাতীয়

সাতক্ষীরা-৪ আসনের সম্ভাব্য উপনির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের

অনলাইন নিউজ ডেস্ক

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দল থেকে বহিষ্কার করেছে। দলের গঠনতন্ত্রের ৬২ ধারার আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

জামায়াত জানিয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি দ্রুত নির্বাচন কমিশনকে অবহিত করা হবে। পরবর্তী সাংবিধানিক ও আইনি প্রক্রিয়ার ভিত্তিতে তার সংসদ সদস্যপদের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

এদিকে, সাতক্ষীরা-৪ আসনে উপনির্বাচন হলে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।

একটি অডিওবার্তায় হিরো আলম বলেন, “আমার অনেক দিনের স্বপ্ন, এমপি হবো। আমি চেয়েছিলাম, যদি কখনও সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আমি নির্বাচন করব। এখন যেখানেই উপনির্বাচন হবে, সেখানেই আমি প্রার্থী হব। দেখি সুষ্ঠু নির্বাচনেও আমাকে বাধার মুখে পড়তে হয় কি না। জনগণ কী রায় দেয়, সেটাই দেখতে চাই।”

এর আগে জাতীয় সংসদ নির্বাচনে একাধিকবার প্রার্থী হয়েছেন হিরো আলম। কয়েকটি নির্বাচনে ভোটকেন্দ্রে তার ওপর হামলার অভিযোগ ওঠে। পরে তিনি সেসব নির্বাচনকে বিতর্কিত দাবি করে বর্জনের ঘোষণা দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে ‘আমজনতা’ দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ওই নির্বাচনে অংশ নেননি। এছাড়া ঢাকা সিটি করপোরেশন নির্বাচনেও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button