সারাদেশ

সুবিধাবঞ্চিত দুই নারীর স্বাবলম্বিতা অর্জনে সহায়তার হাত বাড়াল রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন

অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সিলেটে দুই নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন।

সিলেট প্রতিনিধি:

সোমবার (২৬ অক্টোবর) ক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রকল্পের আওতায় জকিগঞ্জ উপজেলার মৃত জসির উদ্দিনের স্ত্রী তান্নি বেগম এবং দোয়ারাবাজার উপজেলার মৃত আবদুর নুরের স্ত্রী মোছা. বেগমকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়। উপকারভোগী দুই নারীর পক্ষে তাঁদের বাবারা সেলাই মেশিন দুটি গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি আন্তর্জাতিক পেশাগত সেবা সহায়তা দলের সহকারী দেশীয় সমন্বয়ক রোটারিয়ান অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান।


এ সময় উপস্থিত ছিলেন রোটারি আন্তর্জাতিক পেশাগত সেবা সহায়তা দলের জোন-১, ডিস্ট্রিক্ট ৬৫-এর সমন্বয়ক রোটারিয়ান সাবেক সভাপতি শাহ জামাল আহমেদ, রোটারিয়ান সাবেক সভাপতি অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন, রোটারিয়ান সাবেক সভাপতি মোহাম্মদ আতিকুর রেজা চৌধুরী, রোটারিয়ান সাবেক সভাপতি প্রকৌশলী মো. ইমাদ উদ্দিন, ক্লাব সভাপতি রোটারিয়ান মো. বাহা উদ্দিন বাহার, ক্লাব সম্পাদক রোটারিয়ান আনোয়ার হোসেইন, রোটারিয়ান মো. আতিকুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মো. আফজালুর রহমানসহ ক্লাবের অন্যান্য সদস্য।
ক্লাবের সম্মানিত সদস্য রোটারিয়ান অ্যাডভোকেট জুমারা জাহান চৌধুরীর বাসভবনে প্রকল্পটি অনুষ্ঠিত হয়। সুন্দর পরিবেশে অনুষ্ঠান আয়োজন ও সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় তাঁর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকেরা।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের মানবিক উদ্যোগ সুবিধাবঞ্চিত নারীদের কর্মদক্ষতা কাজে লাগিয়ে আয় করার সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি তাঁদের পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি এবং নারীদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার পথ সুগম করবে।
প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের জন্য ক্লাবের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button