রাজনীতি

কেউ যদি ভোট কেড়ে নিতে আসে, তার হাত মুচড়ে দেবেন : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ যদি ভোটাধিকার হরণ করতে চায়, জনগণকে তা প্রতিহত করতে হবে। এ নিয়ে কোনো মামলা হলে নিজের নাম উল্লেখ করার কথাও বলেন তিনি। পাশাপাশি তিনি জানান, দেশ শিগগিরই তরুণদের হাতে তুলে দেওয়া হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এমন বাংলাদেশ গড়ে তুলতে চান যেখানে নারী নিরাপত্তা নিশ্চিত থাকবে এবং ঘরে-বাইরে, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে তারা নিরাপদে চলাফেরা করতে পারবেন।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এবারের ভোট আগের যেকোনো সময়ের তুলনায় বেশি চ্যালেঞ্জিং। কোনো ধরনের নির্বাচন কারসাজি বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত থাকা ও ভোটারদের সহযোগিতা করার আহ্বান জানান।

ক্ষমতায় গেলে ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা, চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।

ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক আন্দোলনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল এবং ভবিষ্যতেও রাষ্ট্র পরিচালনায় তাদের অংশগ্রহণ বাড়ানো হবে।

জনসভায় শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। এছাড়া তার আদর্শ অনুসরণ করে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কথাও উল্লেখ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী ও সহযোগী দলের কয়েকজন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা। জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। পরে স্থানীয় কারিগররা জামায়াত আমিরের হাতে ঐতিহ্যবাহী শীতলপাটি তুলে দেন।

অনুষ্ঠানের শেষে ঝালকাঠি-১ ও ঝালকাঠি-2 আসনে দলের মনোনীত প্রার্থীদের প্রতীক তুলে দিয়ে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button