সারাদেশ

৬ বছর ধরে পলাতক ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘ ছয় বছর ধরে পলাতক থাকা সাত্তার খাঁ (৩৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়।

সাত্তার খাঁ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া গ্রামের জেম খাঁর ছেলে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালে শিবগঞ্জ থানায় ফেনসিডিল সংরক্ষণের অভিযোগে সাত্তার খাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়। পরে তিনি জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যান।

তার অনুপস্থিতিতেই আদালত মামলার রায়ে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকেই তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে আসছিল। সর্বশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button