সারাদেশ

সমাজসেবী সাজলের মৃত্যুতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের শোক প্রকাশ

শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরী গ্রামের কৃতী সন্তান, জেবিবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক বিদ্যুৎসাহী সদস্য ও বিশিষ্ট সমাজসেবক শেখ সাজল আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শান্তিগঞ্জ সমিতি সিলেটের নেতৃবৃন্দ।

এক শোকবার্তায় সমিতির সভাপতি বিশিষ্ট ব্যাংকার মো. কবিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন বলেন, শেখ সাজল আহমদের মৃত্যুতে আমরা একজন তরুণ সমাজকর্মীকে হারালাম। তাঁর মৃত্যুতে শান্তিগঞ্জ উপজেলার সামাজিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করেন।

তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আমিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button