সারাদেশ

জগন্নাথপুরে সৈয়দ রেজওয়ান আহমদ ও শাহজাহান মিয়ার জমি বিরোধের সমাধান

আলী জহুর, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া আলিম মাদ্রাসার প্রেন্সিপাল ড. সৈয়দ রেজওয়ান আহমদ ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো.শাহজাহান মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিরোধটি আপোষে নিস্পত্তি হয়েছে। তাদের বিরোধের বিষয়টি স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বিরোধটি নিস্পত্তি করতে উদ্যোগে গ্রহণ করেন।
অবশেষে ২ নভেম্বর রোববার সৈয়দ রেজওয়ান আহমদ ও সাংবাদিক মো.শাহজাহান মিয়ার মধ্যে ফোনে কথা বলিয়ে দিয়ে উভয়ের সম্মতিতে বিরোধটি আপোষে নিস্পত্তি করা হয়। তাদের বিরোধটি নিস্পত্তি করতে প্রাণপন চেষ্টা করেন জননেতা এমএ কাহার, শালিসি ব্যক্তি আবদুল পরান, শফিক মিয়া, মকবুল হোসেন ভূইয়া, মইন উদ্দিন, কলমদর আলী, আবদুল ওয়াহিদ, সাইফুল ইসলাম প্রমূখ। একই সঙ্গে সাংবাদিক মো.শাহজাহান মিয়ার মালিকানা আড়াই শতক জমি সৈয়দ রেজওয়ান আহমদের ভাগনা সৈয়দ এমদাদ আহমদ চৌধুরীর নিকট বিক্রির বায়নাপত্র করা হয়। নামজারি হলেই জমি রেজিস্ট্রি করে দেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button