সারাদেশ

ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ অন্তত ৭০, বাংলাদেশিসহ ৩২ জন উদ্ধার

লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৭০ জন নিখোঁজ হয়েছেন। ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে বাংলাদেশিসহ ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। উদ্ধার হওয়া যাত্রীদের বরাতে জানা গেছে, নৌকাটিতে অন্তত ১০০ জন অভিবাসী ছিলেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার ভোরের মধ্যে লিবিয়ার তাজৌরা বন্দর থেকে ছোট আকারের নৌকাটি যাত্রা শুরু করে। যাত্রাপথে বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে নৌকায় পানি ঢুকতে শুরু করে এবং কয়েক ঘণ্টার মধ্যেই সেটি ডুবে যায়।

নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button