রাজনীতি

কেন্দ্রে মোবাইল নিষিদ্ধের কারণ জনগণ বুঝতে পেরেছেন: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছিল, তা এখন জনগণ বুঝতে পেরেছেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লিখেছেন, ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন নিষিদ্ধ করা ছিল একটি নজিরবিহীন সিদ্ধান্ত। তবে জনগণ সচেতন ও দৃঢ় অবস্থান নেওয়ায় নির্বাচন কমিশন শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। নাগরিকরা সজাগ থাকলে সত্য গোপন রাখা যায় না এবং জনগণের ইচ্ছাকে উপেক্ষা করার সুযোগ থাকে না বলেও উল্লেখ করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, কোনো অপশক্তি আর জনগণকে বিভ্রান্ত করতে পারবে না। নতুন প্রজন্ম সচেতন—তারা পর্যবেক্ষণ করে, প্রশ্ন তোলে এবং নিজেদের অবস্থানে অটল থাকে।

তিনি পোস্টে উল্লেখ করেন, সরকার নির্বাচনের সিদ্ধান্ত জনগণের হাতে—এটাই গণতান্ত্রিক নিয়ম। এই অধিকার রক্ষা করতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সচেতন ও জাগ্রত জাতিকে পরাজিত করা সম্ভব নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button