

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাহস ও অদম্যতার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন ডা. জুবাইদা রহমান।
রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘শত প্রতিকূলতা ও নির্যাতনের মাঝেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দৃঢ় ও অবিচল। তিনি আমাদের জন্য সাহস ও অনুপ্রেরণার উৎস।’
ডা. জুবাইদা রহমান আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, নারীরা এগিয়ে গেলে জাতিও প্রকৃত অর্থে এগিয়ে যায়।’
তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি নারী পূর্ণ নিরাপত্তা ও মর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারবেন। এবারের আন্তর্জাতিক নারী দিবস সাম্য, ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার হোক।’



