জাতীয়

দেশে জ্বালানি তেল নিয়ে অযথা আতঙ্কে মজুদ না করার আহ্বান জানিয়েছেন ইসলামি আলোচক শায়েখ আহমাদুল্লাহ

ভীতির বশবর্তী হয়ে অতিরিক্ত তেল মজুদ করলে এর প্রভাব পড়বে খাদ্য, কৃষি ও ওষুধসহ জরুরি পরিবহন ব্যবস্থার ওপর। দেশে জ্বালানি তেল নিয়ে অযথা আতঙ্কে মজুদ না করার আহ্বান জানিয়েছেন শায়েখ আহমাদুল্লাহ।

স্টাফ রিপোর্টার
দেশে জ্বালানি তেল নিয়ে অযথা আতঙ্কে মজুদ না করার আহ্বান জানিয়েছেন ইসলামি আলোচক শায়েখ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, ভীতির কারণে মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে মজুদ করতে শুরু করলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হতে পারে।
সোমবার (৯ মার্চ) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শায়েখ আহমাদুল্লাহ বলেন, দেশে তেল নিয়ে কিছুটা সংকট রয়েছে—এ কথা অস্বীকার করার সুযোগ নেই। তবে বাস্তব সংকটের তুলনায় মানুষের আতঙ্ক ও ভীতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তিনি বলেন, তেল শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যদি মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল কিনতে শুরু করে, তাহলে স্বাভাবিক সময়েও বাজারে সরবরাহে চাপ পড়বে। এতে সাধারণ মানুষের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।
শায়েখ আহমাদুল্লাহ আরও বলেন, ভীতির বশবর্তী হয়ে অতিরিক্ত তেল মজুদ করলে এর প্রভাব পড়তে পারে খাদ্য সরবরাহ, কৃষিকাজ এবং ওষুধ পরিবহনের মতো জরুরি খাতে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তে পারে।
তিনি মনে করিয়ে দেন, ইসলাম মজুদদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি করাকে স্পষ্টভাবে নিরুৎসাহিত করেছে। তাই বর্তমান পরিস্থিতিতে সংযম, সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পোস্টের শেষে তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেন, সবাইকে যেন সঠিকভাবে পরিস্থিতি বোঝার এবং দায়িত্বশীল আচরণ করার তাওফিক দান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button