নির্বাচন

জামায়াতের জোটে আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে, ইসলামী আন্দোলন ৪০, এনসিপি ৩০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র নেতৃত্বাধীন জোটে আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে,

অনলাইন নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র নেতৃত্বাধীন জোটে আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারির আগেই জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন বণ্টনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দলীয় সূত্র অনুযায়ী, জামায়াত নিজেদের জন্য প্রায় ১৯০টি আসন রেখে শরিক দলগুলোর মধ্যে বাকি আসন ছাড় দেওয়ার পরিকল্পনা করছে। প্রাথমিক সমঝোতা অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ পেতে পারে ৪০টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেতে পারে ৩০টি আসন।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসকে ১৫টি, খেলাফত মজলিসকে ৭টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) ৭টি, আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) ২টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) ২টি আসন ছাড় দেওয়ার আলোচনা চলছে।

সূত্র জানায়, ইসলামী আন্দোলনের সঙ্গে গত কয়েক দিনে একাধিক বৈঠকে ৪০ আসনে একধরনের সমঝোতা হয়েছে, যদিও দলটি আরও কিছু আসন দাবি করছে। এনসিপির ক্ষেত্রেও ৩০টি আসন দেওয়ার আশ্বাস বহাল রয়েছে বলে জামায়াত সূত্র নিশ্চিত করেছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, জোটে তারা কতটি আসন পাচ্ছেন তা দু–এক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এদিকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ওমরাহ শেষে দেশে ফিরেছেন। তাঁর নেতৃত্বে শিগগিরই জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে আসন সমঝোতা চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button