জাতীয়

‘ফ্যামিলি কার্ডে’ মিলবে নগদ টাকা, পাবেন যারা

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় প্রাথমিকভাবে পাঁচ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন জানান, কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে চাকরিচ্যুত করতে হলে বিধি অনুযায়ী করতে হবে—মব করে কাউকে চাকরিচ্যুত করা যাবে না। তিনি বলেন, “বাসসে যা হয়েছে, সেটি দুঃখজনক।”

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ফ্যামিলি কার্ডের আওতায় নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। এ ক্ষেত্রে হতদরিদ্র ও নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হবে। ধাপে ধাপে বিতরণ করা হবে এবং প্রথমে হতদরিদ্র পরিবার, পরে অন্যান্য দরিদ্র পরিবার এ সুবিধা পাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button