

সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে নির্ধারিত সময় অনুযায়ী উড্ডয়ন করছে আন্তর্জাতিক ফ্লাইট। বিভিন্ন গন্তব্যে সময় মতো বিমান চলাচল স্বাভাবিক হওয়ার স্বস্তিতে বিদেশগামী যাত্রীরা।
শনিবার (১৮ অক্টোবর) দেশের প্রধান বিমানবন্দরে আগুনের ঘটনায় সাত ঘণ্টা বন্ধ ছিলো বিমান চলাচল। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ফ্লাইট শিডিউলে বিপর্যয় দেখা দেয়।
বিপর্যস্ত ফ্লাইট শিডিউলের ফলে নির্ধারিত সময়ে বিমানে চড়তে পারেনি হাজারো বিদেশগামী যাত্রী। এতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।

সরেজমিন, কিছুটা শঙ্কা নিয়ে মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়া, চীন, শ্রীলঙ্কাসহ অন্য দেশের যাত্রীদের সময় মতো বিমানবন্দরে পৌঁছাতে দেখা গেছে। এসময় তারা বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করার দাবি জানান।
এদিকে বেবিচক জানিয়েছে, রোববার রাত ৯টা থেকে স্বাভাবিক হয় বিমান চলাচল। আটকে পরা যাত্রীদেরও বিকল্প বিমানে পাঠানো হয়েছে গন্তব্যে।



