স্বাস্থ্য

কোনো ট্রিটমেন্ট ছাড়াই ত্বক উজ্জ্বল রাখতে যা খাবেন

সুস্থ ও উজ্জ্বল ত্বকের জন্য আমরা অনেকেই দামি প্রসাধনী বা নানা ধরনের ট্রিটমেন্টের ওপর নির্ভর করি। কিন্তু ত্বকের প্রকৃত যত্ন শুরু হয় দৈনন্দিন খাদ্যাভ্যাস থেকে। ত্বক শুষ্ক বা তৈলাক্ত— যাই হোক না কেন, প্রয়োজনীয় পুষ্টি না পেলে কোনো যত্নই দীর্ঘস্থায়ী ফল দেয় না।

মাউন্ট এলিজাবেথ হাসপাতালের এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা জানিয়েছেন, কিছু পুষ্টিকর খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখলে ত্বক ভেতর থেকে সুস্থ থাকে এবং স্বাভাবিক উজ্জ্বলতা বাড়ে। আলাদা কসমেটিক ট্রিটমেন্ট ছাড়াই এসব খাবার ত্বকের গ্লো ধরে রাখতে সহায়ক।

ত্বকের জন্য উপকারী এমন কয়েকটি খাবার—

গ্রিন টি: গ্রিন টিতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ক্ষতিকর উপাদান দূর করতে সহায়তা করে। নিয়মিত গ্রিন টি পান করলে ত্বক সতেজ থাকে এবং নিস্তেজ ভাব কমে।

গাজর: গাজর ভিটামিন এ–এর ভালো উৎস। এটি ত্বক মসৃণ রাখতে এবং কোষ পুনর্গঠনে সাহায্য করে। নিয়মিত গাজর খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং ব্রণের প্রবণতা কমতে পারে।

বাদাম: বাদামে থাকা ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। প্রতিদিন অল্প পরিমাণ বাদাম ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায়।

ডার্ক চকলেট: পরিমিত মাত্রায় ডার্ক চকলেট ত্বকের জন্য উপকারী হতে পারে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে কিছুটা সুরক্ষা দেয়। তবে অতিরিক্ত চিনি আছে এমন চকলেট এড়িয়ে চলা উচিত।

ওমেগা–৩ সমৃদ্ধ মাছ: স্যামন, ইলিশ বা রুইয়ের মতো মাছের স্বাস্থ্যকর চর্বি ত্বকের শুষ্কতা কমায় এবং স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত মাছ খেলে ত্বক প্রাণবন্ত দেখায়।

অ্যাভোকাডো: অ্যাভোকাডোতে রয়েছে উপকারী চর্বি, ভিটামিন ও খনিজ উপাদান, যা ত্বকের গভীরে পুষ্টি জোগায়। এটি ত্বক নরম রাখতে ও স্বাভাবিক উজ্জ্বলতা বাড়াতে সহায়ক।

ত্বকের যত্নে শুধু বাহ্যিক প্রসাধন নয়, সঠিক খাবারও সমান গুরুত্বপূর্ণ। প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টিকর উপাদান রাখলে আলাদা ট্রিটমেন্ট ছাড়াই ত্বক ভালো রাখা সম্ভব। তাই ত্বক সুন্দর রাখতে আগে গুরুত্ব দিন স্বাস্থ্যকর খাবারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button