সারাদেশ

লাখাইয়ে ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট

লাখাই প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশ ও জনগণের কল্যাণের স্বার্থে বিএনপির প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট।

একইসঙ্গে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব জিকে গউছ এর পক্ষে সর্বাত্মক নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা, সমন্বয় ও মাঠে-ময়দানে কাজ করার জন্য জেলা উপজেলা ব্যাপী সংগঠনের নেতা ও সংগঠকদের সমন্বয়ে উপজেলায় একটি কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের নাম যজ্ঞ অনুষ্ঠানে ও করাব ইউনিয়ন বিভিন্ন গ্রামে হবিগঞ্জ ৩ লাখাই হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব জিকে গউছ এর পক্ষে ভোট চেয়ে দিনব্যাপী প্রচারণা করে কল্যাণ ফ্রন্ট এ সময় উপস্থিত ছিলেন জ্বালায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্টের সদস্য সচিব অতিন কুমার দত্ত চৌধুরী, জেলা পূজা উদযাপন ফন্টের সদস্য সচিব রাজন দাস, লাখাই উপজেলা কল্যাণ ফন্টের আহ্বায়ক আশীর দাশগুপ্ত সদস্য সচিব রঞ্জিত চন্দ্র দেব, লাখাই পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অপূর্ব চন্দ্র দেব হবিগঞ্জ পৌরসভায় কল্যাণ ফ্রন্টের আহবায়ক মিঠুন পুরকায়স্থ,, পরেশ সূত্রধর, ক্ষিতিস চন্দ্র গোপ ,গৌড় প্রসাদ কর্মকার, প্রমুখ।

কল্যাণ ফ্রন্টের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীগণকে বিএনপি হবিগঞ্জ ৩ আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব জিকে গউছ কে ধানের শীষে ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে সর্বাত্মক ভূমিকা রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button