মহানগর

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পাঁচ সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত নতুন প্রশাসকগণ

নিজস্ব প্রতিবেদক

দেশের পাঁচটি সিটি করপোরেশনে নবনিযুক্ত প্রশাসকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, নতুন প্রশাসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তাদের দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে শনিবারই সরকার পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
নবনিযুক্ত প্রশাসকদের মধ্যে রয়েছেন—বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান রিটন, ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রোকনুজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহমুদ উন নবী চৌধুরী ডন এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা টিপু।
সাক্ষাৎকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button