মহানগরস্থানীয়

সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারী-শ্রমিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

১৫ মার্চ রোববার সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারী-শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

মেহেদী হাসান রাতুল (সিলেট),

১৫ মার্চ রোববার সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারী-শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি কর্মচারী ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, নগরীর উন্নয়নে দিনরাত পরিশ্রম করা সিসিকের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের ধন্যবাদ জানাই। নগরবাসীকে সেবা দিতে এবং একটি সুন্দর, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে আপনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, সিলেট সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণের ফলে দায়িত্ব ও কাজের পরিধি আরও বেড়েছে। সব সমস্যার সমাধান করে একটি আধুনিক নগর গড়ে তোলার যে চ্যালেঞ্জ আমরা নিয়েছি, তা বাস্তবায়নে সবাইকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায়ই আমরা সিলেটবাসীকে একটি আধুনিক নগর উপহার দিতে পারব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার,তিনি কর্মচারী ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন আমরা যদি এই প্রতিষ্ঠানকে ভালো বাসি আর আমরা সবাই যদি একত্রিত থাকি তাহলে এই সিটি কর্পোরেশন এগিয়ে যাবে, একই সারাদেশে সিলেট সিটি কর্পোরেশনের নাম উজ্জ্বল হবে।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব মো. আশিক নুর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এবং হিসাবরক্ষণ কর্মকর্তা আ.ন.ম মনসুফ।

এ সময় আরও বক্তব্য দেন কর্মচারী-শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মুমিনুর রহমান তানিম, আবুল কালাম, রুবেল আহমদ নান্নু, মোহাম্মদ শামীম, ফারুক আহমদ, আব্দুস সালাম ও রাশেদ আহমদ।

ইউনিয়নের সভাপতি রজব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরও বক্তব্য দেন সহ-সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক নজির আহমদ, সহ-সাধারণ সম্পাদক আজির আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. রাকিব ও নির্ঝর রায়, দপ্তর সম্পাদক আব্দুল মুমিন, প্রচার সম্পাদক পারভেজ, অর্থ সম্পাদক রুহুল আমিন, নাসিম আহমদ, জহুরুল হক, ফারুক আহমদ, রফিক আহমদ, নাহিদ আজিজ, সূর্যলাল, মাসুম, আরিফ ও ইউসুফ প্রমুখ।

এ সময় সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদের সহ-সভাপতি মুহিবুর রহমান ও দপ্তর সম্পাদক গৌতম রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button