

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ আজ থেকে শুরু
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বিকল্প টুর্নামেন্ট অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ, যার মোট প্রাইজমান ২.৫ কোটি টাকা। প্রথম ম্যাচে জাতীয় দলের আদলে গড়া ধূমকেতু একাদশ এবং দুরন্ত একাদশ মুখোমুখি হচ্ছে। ম্যাচে টস জিতে ধূমকেতু একাদশ আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে।
ধূমকেতু একাদশে নেই পারভেজ হোসেন ইমন, আর অসুস্থতার কারণে খেলছেন না তাসকিন আহমেদ। তার বদলে দুরন্ত একাদশে সুযোগ পেয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
দুই দলের একাদশ:
ধূমকেতু একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।
দুরন্ত একাদশ:
আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম ভূঁইয়া (অঙ্কন), আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আবদুল গাফফার সাকলাইন, এস. এম. মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা।



