রাজনীতি

হাদির খুনিদের বিচারের দাবিতে জুলাই ঐক্যের কর্মসূচি পালিত

শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ভারতে আশ্রয়, আইসিসিতে ভারতের প্রভাব এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে কথিত ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে ‘র‍্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করে ‘জুলাই ঐক্য’। সংক্ষিপ্ত সমাবেশ শেষে শহীদ মিনার থেকে র‍্যালি বের হয়ে রাজু ভাস্কর্য ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল— “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “ক্ষমতা না জনতা, জনতা জনতা”, “আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম”, “বিচার চাই, হাদি হত্যার বিচার চাই” ইত্যাদি।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, ওসমান হাদি হত্যার ঘটনায় জাতিসংঘের অধীনে তদন্তের দাবি দ্রুত মেনে নিতে হবে। তিনি সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

ইনকিলাব মঞ্চের সদস্য রিয়াদুস জুবাহ অভিযোগ করেন, প্রকৃত পরিকল্পনাকারীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, প্রকৃত দায়ীদের প্রকাশ করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী সমাবেশে সংহতি জানিয়ে বলেন, আগের দিনের ঘটনায় সরকারের ভূমিকা তদন্তের মাধ্যমে স্পষ্ট করা উচিত এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে হবে।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজী বলেন, নির্বাচনে বিদেশি প্রভাব বা প্রক্সি রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। তিনি বাংলাদেশ ক্রিকেটে আইসিসির ভূমিকা নিয়েও সমালোচনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button