জাতীয়

নরসিংদীতে ব্যবসায়ী অপহরণ ও মুক্তিপণ মামলায় দুই আসামি গ্রেপ্তার

অনলাইন নিউজ ডেস্ক

নরসিংদীর আদালত চত্বর থেকে এক ব্যবসায়ীকে অপহরণ, মারধর এবং মুক্তিপণ আদায়ের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) বিলাসদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন বিলাসদী এলাকার ইনসান মিয়া (৪০) ও শরিফ মিয়া (৩৮)। তবে মামলার আরেক আসামি, কনটেন্ট ক্রিয়েটর মাসুদ রানা বাবুল, এখনও পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, গত ৮ জুলাই ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাসিন্দা লিখন তালুকদার নরসিংদীতে আদালতে হাজিরা শেষে বের হলে অভিযুক্তরা তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয় এবং মুক্তিপণ হিসেবে ১ লাখ ১৮ হাজার টাকা আদায় করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ৯ জুলাই লিখন তালুকদার নরসিংদী মডেল থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৫–৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার তদন্তে জেলা পুলিশের নির্দেশনায় অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ইনসান মিয়া ও শরিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়। নরসিংদী সদর মডেল থানার ওসি এ আর এম মামুন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button