রাজনীতি

যারা চান্দাবাজি-মামলাবাজি করে তাদেরকে ভোট দেবেন না : মান্না

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ভোটারদের উদ্দেশে বলেছেন, চাঁদাবাজি ও মামলাবাজিতে জড়িত ব্যক্তিদের ভোট না দিতে। তিনি বলেন, সাধারণ মানুষের কাছ থেকে জোর করে অর্থ আদায় করার প্রবণতা যারা দেখায়, তাদের প্রত্যাখ্যান করা উচিত।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নে কেটলি প্রতীকের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, যারা মামলা দিয়ে বা প্রভাব খাটিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করে—তারা যে দল বা প্রতীকেরই হোক, তাদের কথায় বিভ্রান্ত না হতে ভোটারদের আহ্বান জানান।

গণসংযোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া জেলা নাগরিক ঐক্যের পিয়াল রহমান, শিবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শহীদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক, পৌর কমিটির আহ্বায়ক রুহুল আমিন, মাহবুব মোরশেদ এবং যুব ঐক্যের নেতা অমিত হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button