

সিলেট জেলার অক্টোবর মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রতন শেখ, পিপিএম। মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) সিলেট জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত জেলা পুলিশের কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে তার হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি মো. রতন শেখ বলেন, কোম্পানীগঞ্জ থানা হবে অসহায় ও দুস্থ মানুষের প্রথম ভরসাস্থল-এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। জেলা পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় থানার সব কর্মকর্তা আন্তরিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ স্বীকৃতি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল।
তিনি আরও জানান, ভালো কাজের এই ধারাকে অব্যাহত রাখতে তিনি কোম্পানীগঞ্জবাসীসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।



